বাড়িরাজ্যকলেজে পড়তে চায় শারীরিক দুর্বল তাসলিমা, পথে কাটা দারিদ্রতা

কলেজে পড়তে চায় শারীরিক দুর্বল তাসলিমা, পথে কাটা দারিদ্রতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : কলেজে পড়তে চায় শারীরিক দুর্বল তাসলিমা আক্তার! কিন্তু পথে কাটা হয়ে দাঁড়িয়েছে পরিবারের দারিদ্রতা। তাসলিমার বাড়ি জম্পুইজলা প্রমোদনগর ভিলেজের এক নং ওয়ার্ডের মুসলিম পাড়ায়। এবছর তাসলিমা প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে সেকেন্ড ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখন সে কলেজে ভর্তি হতে চাইলেও আর্থিক দুর্বলতার জন্য মেয়ের পড়াশোনা করানো সম্ভব হবে না বলে মনে করছেন তাসলিমার বাবা সুয়েব আলী। তাসলিমার বাবার কাছ থেকে জানা যায় তাদের আর্থিক অবস্থা অনেক বেশি দুর্বল। তার মেয়ে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। তাসলিমা কথা বলতে পারে না এবং কানেও শুনেনা।

 তার দুই হাতে সমস্যা রয়েছে। শরীরের হিমোগ্লোবিন কম। কিছুদিন পর পর হাসপাতাল গিয়ে চিকিৎসা নিতে হয়। কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ অনেক বেশি। এখন সে কলেজে পড়তে চায়। বাড়ির নিকটবর্তী কলেজ বিশালগড় এবং উদয়পুরে রয়েছে। মেয়েকে এত দূরে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে পড়াশোনা করানো এবং কলেজে নিকটবর্তী এলাকায় ঘর ভাড়া করে মেয়েকে পড়াশোনা করানো সহ টিউশন ফি দেওয়া সম্ভব হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন যদি আর্থিক সহযোগিতা করে তাহলে তাসলিমা এগিয়ে যেতে পারবে। তাসলিমার স্বপ্ন অনেক দূর। ভবিষ্যতে পড়াশোনার পর চাকরি করে মা-বাবার পাশে দাঁড়াতে চায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য