বাড়িরাজ্যমন্ত্রী সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ প্রত্যাহার প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর

মন্ত্রী সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ প্রত্যাহার প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগে প্রাক্তন জঙ্গিদের সংগঠনের পক্ষ থেকে জাতীয় সড়ক এবং রেল পথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা করা হল। গত শনিবার ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি উদ্যোগে আগামী ৫ ই জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেল লাইন স্তব্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

 মূলত তাদের পাঁচ দফা দাবি নিয়ে এই অবরোধ। যুগ্ম আহ্বায়ক ধনঞ্জয় রিয়াং জানিয়েছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০১৭ সাল পর্যন্ত এই স্কিম বহাল ছিল। পরবর্তী সময় কোভিডের কারণে এই স্কিম বাতিল হয়ে যায়। তারপর তারা আর এইচ স্কিমের বাকি ২৩ কোটি টাকা পায়নি। এছাড়া রাবার প্লান্টেশনের দাবী পূরণ করেনি সরকার। সরকারের কাছে অন্যতম দাবি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সময় যে মূলত দাবি ছিল সেটা হল, পূর্বের সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য। এই দাবি গুলি কোনটাই মেনে নেয়নি সরকার। তাই তারা আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু প্রতিবার যেভাবে নাটক মঞ্চস্থ করে সেভাবেই নাটক মঞ্চস্থ করে আন্দোলন প্রত্যাহার জন্য সংগঠনের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী বিকাশ দেববর্মার চেম্বারে বৈঠক করে সংগঠনের যুগ্ম আহবায়ক অমৃত রিয়াং এবং মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন। তাদের দাবি গুলি পূরণ করা যায় কিনা সেই বিষয়ে দেখবেন বলে আজকে আশ্বস্ত করা হয়েছে। পাশাপাশি আগামী ৯ জুন তাদের সঙ্গে বৈঠক করে দাবি গুলি নিয়ে আলোচনা করা হবে। সেদিন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট উপস্থিত থাকবেন বৈঠকে। উল্লেখ্য, পূবর্তন সরকারের আমল থেকে রাজ্যে জঙ্গিদের জন্য বিশেষ ছাড় ছিল – কোন জঙ্গি যদি আত্মসমর্পণ করে তাহলে তাকে জামাই আদরে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার। সেই জামাই আদর না পেয়ে বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলতে চাইছে প্রাক্তন জঙ্গি সংগঠন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য