বাড়িরাজ্যযারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে : মানিক সরকার

যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : বৃহস্পতিবার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিবছর এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে। এবং রক্তদান শিবিরের আয়োজন করে তারা ব্যাপক সাড়া ফেলে।

এবারও ২৭ থেকে ২৮ জন রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। তবে যারা রক্তদান করছে তারা কোন কিছু পাওয়ার জন্য রক্তদান করছে না। কিন্তু তাদেরও রক্ত দরকার হয়। পূবর্তন সরকারের সময় যারা রক্ত দিতেন তাদের রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংক থেকে দুই বোতল রক্ত পাওয়ার সুবিধার ছিল। এখন এই সুযোগ বন্ধ হয়ে আছে। এটা অত্যন্ত অন্যায় হচ্ছে রক্তদাতাদের সঙ্গে এবং এমন হওয়া উচিত নয়। এই সুযোগ আবারও চালু হওয়ার প্রয়োজন বলে জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন যারা রক্তদান করছিলেন তারা শ্রমিক শ্রেণীর।

 তাদের জিজ্ঞাসা করে জানা গেছে আয়, উপার্জন ভালো নেই। গ্রামেগঞ্জে অভাবনটন বাড়ছে। আর এই কারণে গ্রামের মানুষ শহরে না আসায় অটো রিক্সা চালকরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এদিকে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এইদিন আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য