স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : ভিলেজ কমিটির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর দুষ্কৃতীর। সিসি ক্যামেরায় শনাক্ত হয়েছে দুষ্কৃতিকারী চেহারা। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনা মোহনপুর মহকুমাধীন হেজামারা ব্লকের অধীন রামসংকর এডিসি ভিলেজ কমিটির কার্যালয়ে। রাতের আধারে দুষ্কৃতী আক্রমণ চালায় বলে অভিযোগ। দা দিয়ে কুপিয়ে অফিসের দরজা কেটে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।
ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে স্থানীয় উপেন্দ্র দেববর্মার ছেলে সাজরা দেববর্মা এই আক্রমণ চালায়। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে পুলিশ।শুরু করে তদন্ত। এখন দেখার দুষ্কৃতীর বিরুদ্ধে রামসংকর এডিসি ভিলেজ কমিটি কি পদক্ষেপ গ্রহণ করে। এখন তদন্তে বের হয়ে আসবে আসলে রাজনৈতিক কোন কারণ রয়েছে কিনা।

