বাড়িরাজ্যমজুরি বৃদ্ধির দাবিতে সরব সেরিকালচার, হ্যান্ডলুম ও রেশম শিল্পরা

মজুরি বৃদ্ধির দাবিতে সরব সেরিকালচার, হ্যান্ডলুম ও রেশম শিল্পরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :  মজুরি বৃদ্ধির দাবিতে ফের সরব সেরিকালচার, হ্যান্ডলুম ও রেশম শিল্পরা। বুধবার ইন্দ্রনগর স্থিত কার্যালয়ে গিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন। দপ্তরের অধিকর্তা অজিত শুক্লা দাসের নিকট  ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এর আগেও তারা ডেপুটেশন প্রদান করে দাবি করেছেন তাদের মজুরি বৃদ্ধি করার জন্য।

২০১২ সালে তারা নিয়োগ হওয়ার পর থেকে তাদের মজুরি অনেক কম। চার টাকা পাঁচ টাকা করে মজুরিতে বর্তমানে ২৩০ টাকা মজুরি মিলছে তাদের। এত কম মজুরি দিয়ে তাদের সংসার পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকার যদি তাদের দিকে না তাকায় তাহলে তাদের এই মজুরি দিয়ে সংসার পরিচালনা করা সম্ভব হবে না। তাই নির্দিষ্ট বেতন প্রদান করার দাবি জানিয়ে আজকের পুনরায় দাবি সনদ তুলে দেওয়া হয়েছে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য