বাড়িরাজ্যপ্রতিবেশীর খপ্পরে নাবালিকা, থানায় এসে মায়ের বুকফাটা কান্না

প্রতিবেশীর খপ্পরে নাবালিকা, থানায় এসে মায়ের বুকফাটা কান্না

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :  ১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে গোয়ায় পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা মেয়ের সন্ধানে প্রতিদিন খোয়াই মহিলা থানার দরজায় এসে কান্নায় ভেঙে পড়ছেন অসহায় মা। ঘটনা খোয়াই থানার অন্তর্গত সিপাইহাওর এলাকার গোপীটিলা গ্রামে। জানা গেছে, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ১৭ বছর বয়সী কিশোরী। পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। পরিবারের তরফে খোয়াই মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

মেয়ের খোঁজে প্রতিদিন সকাল-বিকেল থানায় ছুটে আসতেন মা। ঘণ্টার পর ঘণ্টা থানার দোরগোড়ায় বসে কাঁদতেন তিনি। অবশেষে আজ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কিশোরীর মা জানতে পারেন, তার মেয়েকে ট্রেনের মাধ্যমে গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। খোঁজ নিয়ে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন থেকে তাদের প্রতিবেশী তরুণ তাঁতি এবং তার ছেলেও এলাকা থেকে গায়েব। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রেনের ভেতরের কিছু ছবি প্রতিবেশীদের নজরে আসে। সেই ছবিতে দেখা যায়, প্রতিবেশী তরুণ তাঁতি ও তার ছেলে ওই নাবালিকাকে নিয়ে রেলযোগে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে এই ছবি দেখার পর আজ খোয়াই মহিলা থানায় ছুটে আসেন নিখোঁজ কিশোরীর মা। তিনি প্রতিবেশী তরুণ তাঁতি ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য