স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় আবারও বাইক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গত ৪ দিন আগে কলাছড়া রামঠাকুর আশ্রমের সামনে থেকে একটি স্কুটি চুরি হওয়ার ঘটনা ঘটে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে আরও একটি মোটর সাইকেল চুরির ঘটনা সামনে এসেছে।জানা যায়, জুলাই বাড়ি এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বৈদ্য কিছুদিন আগে কলাছড়া স্থিত তার শ্বশুরবাড়িতে আসেন এবং নিজের মোটর সাইকেলটি সেখানে রেখে যান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন মোটর সাইকেলটি আর সেখানে নেই। চুরি হওয়া মোটর সাইকেলের নম্বর TR 08 A 9667।পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলের কোনো সন্ধান না পেয়ে মনুবাজার থানায় বিষয়টি জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে মনুবাজার থানার পুলিশ।

