Friday, August 7, 2026
বাড়ি রাজ্য হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র‍্যালি

হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র‍্যালি

হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র‍্যালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন :  হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে একটি সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়। বি ফিট অ্যান্ড ফিট আদার্স সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছা সেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জনসাধারণের মধ্যে হাম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ে রপার্সন চপলা দেবরায়,ডাঃ সন্দিপন ভট্টাচার্য্য প্রমুখ। বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তবে সময় মতো টিকাদানের মাধ্যমে এই রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha