নয়াদিল্লি, ১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হায়দরাবাদ হাউসে এসে পৌঁছলে মায়ানমারের রাষ্ট্রপতিকর স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরে তাঁরা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এছাড়াও মায়ানমারের শীর্ষ প্রতিনিধি দল এই দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন।

