Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় পিএম স্বনিধি প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক : প্রধানমন্ত্রী

পিএম স্বনিধি প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক : প্রধানমন্ত্রী

পিএম স্বনিধি প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): দেখতে দেখতে ৬ বছর হয়ে গেল পিএম স্বনিধি প্রকল্পের। ২০২০ সালের জুন মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, পিএম স্বনিধি প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। উল্লেখ্য, পিএম স্বনিধি প্রকল্পটি দেশজুড়ে পথবিক্রেতাদের সাশ্রয়ী ঋণ, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের ৬ বছর পূর্ণ করেছে।

প্রধানমন্ত্রী মোদী সোমবার এক্স মাধ্যমে উল্লেখ করেছেন, "আমরা পিএম স্বনিধি প্রকল্পের ৬ বছর পূর্তি উদযাপন করছি, যা ঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও বিকাশের নতুন সুযোগ নিশ্চিত করার মাধ্যমে অগণিত পথ বিক্রেতার জীবন বদলে দিয়েছে। এই প্রকল্পটি আস্থা, মর্যাদা এবং ক্ষমতায়নের প্রতীক। সকল সুবিধাভোগীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, যাঁদের দৃঢ় সংকল্প এবং উদ্যোগ আমাদের দেশের অর্থনীতিকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha