বাড়িরাজ্যকাটার মেশিনের আঘাতে গুরুতর আহত শ্রমিক

কাটার মেশিনের আঘাতে গুরুতর আহত শ্রমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : বাঁশ কাটতে গিয়ে কাটার মেশিনের আঘাতে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনা রবিবার রাজধানীর উজান অভয়নগর এলাকায়। পরবর্তী সময় ঠিকাদার ও অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়।

 আহত শ্রমিকের নাম বিশ্বজিৎ সাহা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার উজান অভয়নগর এলাকার এক বাড়িতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। মাটি কাটার জন্য বাঁশ কাটতে গিয়ে বিশ্বজিৎ সাহার পায়ে পড়ে কাটার মেশিন। এতে পা কেটে গুরুতর আহত হন তিনি। তার বাড়ি বাধারঘাট শ্রীপল্লী এলাকায়। শ্রমিকদের কাছ থেকে আরও জানা যায়, তারা যখন কাজ করছিল তখন তাদের কাছে কোনরকম সুরক্ষার সামগ্রী ছিল না। এভাবে প্রতিদিন বিনা সুরক্ষায় কাজ করে চলেছেন শ্রমিকরা। কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে রাজ্যের শ্রম দপ্তর। কোন ধরনের অভিযান নেই প্রশাসনের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য