Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক

ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক

ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : রবিবার রাজ্য ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজনের উপস্থিতিতে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিসি নির্বাচন নিয়ে পর্যালোচনা করা হয়। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

 সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি দেবরাজন বলেন, রাজ্যে ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক ভিট রয়েছে। তবে শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি জানান, নেতাজির আদর্শ ও নেতাজি ইজমকে সামনে রেখে রাজ্যজুড়ে কর্মসূচি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha