বাড়িরাজ্যবিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় দিশেহারা গ্রামবাসী

বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় দিশেহারা গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : রাজ্যে যখন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী অবস্থান করছেন ঠিক সেই সময়ে অভিযোগ উঠল গত সাতদিন ধরে চড়িলাম বিধানসভার লালসিং মুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের শিখরিয়া গ্রামের মানুষ বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় দিশেহারা। কারণ গত এপ্রিল মাসে তীব্র ঝড়ে গাছ ভেঙে পড়ে বিদ্যুতিক তারের উপর। তারপর থেকে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ায় এলাকার জলের পাম্পে জল তোলা যাচ্ছে না। ফলে এলাকায় পাইপের মাধ্যমে জল দেওয়া সম্ভব হচ্ছে না।

 ফলে একদিকে বিদ্যুৎ সমস্যা অপরদিকে পানীয় জলের সংকট তৈরি হয়েছে এলাকায়। পাম্প অপারেটর উমা ভৌমিক জানিয়েছেন বিষয়টি দপ্তরের আধিকারিকদের জানানোর পর তারা জানিয়েছেন আগে বিদ্যুতের সমস্যা সমাধান করতে হবে। তারপর তারা পানীয় জল বিতরণ করতে পারবে বলে জানান। এদিকে এলাকাবাসী যেমন চারদিন ধরে জল না পেয়ে তারা বড় সমস্যায় পড়ে গেছে। এ বিষয়ে বহুবার উভয় দপ্তরের আধিকারিকদের অবগত করার পর রবিবার বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজে হাত লাগিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য