বাড়িরাজ্যভুয়া প্রেস স্টিকার এবং ভুয়া প্রেস কার্ড গলায় ঝুলিয়ে গাঁজা পাচার করতে...

ভুয়া প্রেস স্টিকার এবং ভুয়া প্রেস কার্ড গলায় ঝুলিয়ে গাঁজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : গাড়িতে প্রেস স্টিকার এবং গলায় ভূয়া প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক সেজে আগরতলা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার পথে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে ধরা পড়লো পাচারকারী।

ঘটনা, রবিবার বিহারের দুই যুবক AS 15 J 8566 নম্বরের টয়েটা ইনোভা গাড়িতে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে সাংবাদিকের প্রেস স্টিকার এবং গলায় প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে আগরতলা থেকে থেকে বেশ কয়েকটি নাকা পয়েন্ট পেড়িয়ে গেলেও কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের কাছে ধরা পড়ে ভুয়া সাংবাদিক দুই সাংবাদিক। তারা আসলে সাংবাদিক নয়। প্রেস কার্ডে একজনের নাম দীপক কুমার। সংস্থার নাম টিটরেট পত্রিকা।

ঘটনার খবর পেয়ে দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে যান কমলপুর পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সুমন আচার্য্য, এস আই দেবব্রত দত্ত, ডিসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কেজি ৫০০ গাঁজা উদ্ধার করে ধৃত দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয় তাদের বিরুদ্ধে। এই ঘটনা আবারও প্রমাণ করে যাচ্ছে ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি। ভুয়া আইডি কার্ড এবং বেআইনিভাবে গাড়ি ও বাইকে স্টিকার লাগিয়ে অপরাধমূলক কার্যকলাপে সামিল হচ্ছে বহু যুবক। রাজ্য পুলিশের কড়া পদক্ষেপ না থাকার কারণে তাদের উপদ্রব বাড়ছে। গত কয়েকদিন আগেও আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দাবি জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য