বাড়িরাজ্যগড়িমা উৎসবের আয়োজন

গড়িমা উৎসবের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : “বিরসা লাইভস ইন নিউ ভারত” কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার উদযাপন করা হয় জনজাতি গরিমা উৎসব। এদিন আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত জনজাতি গড়িমা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সাথে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।

এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন, জনজাতি গড়িমা উৎসব হল ভারতের জনজাতি বা আদিবাসী সম্প্রদায়গুলির সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি, এবং উন্নয়নকে সম্মান ও উদ্‌যাপন করার জন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক কর্তৃক আয়োজিত একটি বিশেষ কর্মসূচি। ত্রিপুরা রাজ্যে ১৯ টি সম্প্রদায়ের জনজাতি রয়েছে। ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে ইতিমধ্যে প্রায় ৩ একর বনভুমির পাট্টা দেওয়া হয়েছে, চাষবাস করে আত্মনির্ভর হওয়ার জন্য। জনজাতিদের উন্নয়নের জন্য জনজাতি কল্যাণ দপ্তর ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য