বাড়িরাজ্যজওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি

জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : টি এস আর জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনা কাকড়াবন থানাধীন জামজুরী রাজধনগর এলাকায়। বুধবার গভীর রাতে সুখেন সূত্রধরের বাড়িতে হানা দেয় চোরের দল। সুখেন সূত্রধর অমরপুরে কর্মরত। বুধবার কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। অন্যদিকে, তার স্ত্রী ও সন্তানও সেদিন তার শ্বশুরবাড়িতে ছিলেন। এই সুযোগকেই কাজে লাগায় চোরের দল।

চোরেরা বাড়ির একটি আমগাছের ডাল বেয়ে ছাদে উঠে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা ঠাকুর ঘরে ঢুকে আনুমানিক প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, পিতলের বাসনপত্র এবং একটি মাটির ব্যাংক থেকে প্রায় দুই থেকে তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার বিষয়টি প্রথমে নজরে আসে প্রতিবেশী রতন সূত্রধরের। তিনি নিজের বাড়ির ছাদ থেকে সুখেন সূত্রধরের বাড়ির ছাদের দরজা খোলা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি সুখেন সূত্রধরকে জানান।

খবর পেয়ে সুখেন সূত্রধর কর্মস্থল থেকে বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় কাকড়াবন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখন দেখার বিষয়, কাকড়াবন থানার পুলিশ এই ঘটনায় কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য