Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য রাজ্যেও পালিত হল ঈদুল-আযহা

রাজ্যেও পালিত হল ঈদুল-আযহা

রাজ্যেও পালিত হল ঈদুল-আযহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল পবিত্র ইদুজ্জোহা তথা ঈদুল আজহা। ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব গুলির মধ্যে একটি। ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন মসজিদ গুলিতে ঈদের নামাজ আদায় করা হয়।

 রাজধানীর গেদুমিয়া মসজিদে এইদিন সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করা হয়। গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করেন মাওলানা আব্দুল রহমান। ঈদের নামাজ শেষে ইসলাম ধর্মাবলম্বীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মাওলানা আব্দুল রহমান জানান কোরবানি ঈদ ত্যাগের উৎসব। তিনি এই কোরবানি ঈদের গুরুত্ব তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha