বাড়িরাজ্যপিস্তল দেখিয়ে গুলি করে হত্যার এবং ধর্ষণের হুমকি এক নাবালিকাকে

পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার এবং ধর্ষণের হুমকি এক নাবালিকাকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : রাজ্যে অস্ত্রের আস্ফালন ক্রমশ বেড়ে চলেছে। পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার এবং ধর্ষণের হুমকি এক নাবালিকাকে। জানা গেছে আমতলী থানার অন্তর্গত সেকেরকোট এলাকার এক ভাড়াটিয়া পরিবারের ১৬ বছরের নাবালিকাকে গকুলনগর দীনদয়াল চৌমুহনি সংলগ্ন ফানু দেবনাথের ছেলে জয়দেব দেবনাথ মোবাইলের মাধ্যমে গত সোমবার গভীর রাতে পিস্তলের ছবি পাঠিয়ে নাবালিকা মেয়েটিকে গুলি করে হত্যার এবং ধর্ষণের হুমকি দেয়। পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটির পরিবার মৌখিকভাবে ঘটনাটি আমতলী থানায় জানায়।

এরপর বৃহস্পতিবার সকালেও অভিযুক্ত জয়দেব দেবনাথ ঠিক একই কায়দায় মোবাইলে গুলি করে হত্যার এবং ধর্ষণ করার হুমকি দিয়েছে বলে অভিযোগ। ফলে মেয়েটি সহ তার পরিবার আতঙ্কগ্রস্থ হয়ে উঠেছে। পুলিশ নাবালিকা মেয়েটির বাবাকে আশ্বস্ত করেছে বিষয়টি তারা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন নাবালিকা মেয়েটির বাবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ যেন আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য