বাড়িরাজ্যসরকারি কর্মচারীরা সময়সীমার পরিবর্তনকে স্বাগত জানালো

সরকারি কর্মচারীরা সময়সীমার পরিবর্তনকে স্বাগত জানালো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মে :  ১২ টায় অফিস আসি, দুটোয় টিফিন, তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রীন, চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায় চেয়ারটা কোনোমতে ছাড়ি। আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে দূর থেকে ডাক দেয় ‘আমায় সারো’। কোনো কথা না বাড়িয়ে, ধীরে ধীরে পা বাড়িয়ে চারটেয় চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। 

এই কথাগুলি যেন অতীত করতে রাজ্য সরকার এবার সরকারি কর্মচারীদের সময়সীমার বড় পরিবর্তন এনেছেন। পাশাপাশি কর্মচারীদের সুবিধার জন্য প্রত্যেক শনিবার ছুটি ঘোষণা করেছেন। অর্থাৎ শনি এবং রবিবার দুদিন কর্মচারীরা সপ্তাহে বন্ধ পাবেন। কিন্তু অফিস এখন থেকে শুরু হবে সকাল সাড়ে নয়টায়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কাগজে কলমে এই নিয়ম চালু হয়ে গেছে। বুধবার থেকে সরকারি কর্মচারীরা সকাল সাড়ে নয়টায় অফিসে উপস্থিত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অফিসে এসেছেন তারা।

 কিন্তু তাদের মধ্যেই বড় প্রশ্ন হল বায়োমেট্রিক মেশিন কেন সঠিকভাবে পরিচালনা করা হয় না। বায়োমেট্রিক মেশিন যাতে সঠিকভাবে পরিচালনা করা হয় তার জন্য কর্মচারীরা দাবি করেছেন। কারণ একটা বড় অংশের কর্মচারীরা সঠিক সময়ে অফিসে আসেন না। জনদুর্ভোগ চরমে উঠছে। অধিকাংশ সময় দেখা যায় একাধিক টেবিলের কাজকর্ম একজন কর্মচারীকে সামলাতে হয়। আর কর্মচারী সংগঠনের দোহাই দিয়ে দায়িত্ব থেকে বেশ খালাস হয়ে যাচ্ছেন কতিপয় কর্মচারী। সুতরাং, পুরনো সংস্কৃতি কতটা নিয়ন্ত্রণে আসবে সেটাই এখন বড় বিষয়। কারণ কতিপয় কর্মচারীর অভ্যেস মর্জি মাফিক অফিসে আসা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য