Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো প্রশাসন, চক্ষু চড়ক গাছ

বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো প্রশাসন, চক্ষু চড়ক গাছ

বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো প্রশাসন, চক্ষু চড়ক গাছ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মে : শহরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মিষ্টির দোকান এবং রেস্টুরেন্ট। এর মধ্যে কিছু খাবারের দোকানে বিক্রি করা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। এতে করে মানুষের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলছে। কিন্তু এই খাবারের দোকানগুলোর উপর নির্ভর আগরতলা শহরের বহু সরকারি এবং বেসরকারি কর্মচারী থেকে শুরু করে দিনমজুর। প্রতিদিন দুপুরে এবং রাতে বাড়ি ফেরার সময় এই দোকানগুলোর মধ্যে খাবার খেয়ে বাড়ি ফিরেন। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেখা যায় খাবারের মধ্যে আরশোলা সহ বিভিন্ন পোকা মাকড় পাওয়া যেতে। এগুলি নজরে আসার পর সংবাদ পরিবেশন হয়।

অবশেষে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফুড সেফটি টিমের নিদ্রা ভেঙেছে। বুধবার আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালায় তারা। ব্যাপক অনিয়ম নজরে আসে তাদের। যে খাবারগুলি মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। এদিন আগরতলা শহরের প্রসিদ্ধ খাবারের দোকান মিঠাইয়ের মধ্যে অভিযান চালায় প্রশাসনিক প্রতিনিধি দল। রান্নাঘরে গিয়ে দেখতে পায় মেয়াদ উত্তীর্ণ খাবার দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন চাহিদা জাতীয় খাবার। এবং প্যাকেট জাতীয় বহু খাবার রয়েছে যেগুলি মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এমনটাই দাবি করলেন একাধিক দোকানে অভিযান চালানোর পর সিএমও অফিসের অফিসার ডাঃ অমর্ত্য দেবনাথ।

 তিনি নির্দিষ্টভাবে কোন দোকানের নাম উল্লেখ না করলেও তিনি জানিয়েছেন মেয়াদ উত্তীর্ণ খাবার এবং ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেছেন। সেই দোকানগুলির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে কতটা ব্যবস্থা নেয়া হবে সেটাই বড় বিষয়। নাকি লোক দেখানো অভিযান! অপরদিকে আগরতলা শহরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ব্যবহার না করে, ডমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন বটতলা, নাগেরজলা, ওরিয়েন্ট চৌমহনী, রবীন্দ্র ভবনের বিপরীত পাশে সহ একাধিক জায়গায়। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ নেই প্রশাসনের। ভোট ব্যাংকের চিন্তা করে সরকার তাদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিচ্ছে না। কারণ মন্ডল নির্বাচিত ভেন্ডার লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তারা। তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha