বাড়িজাতীয়এবার দাম বাড়ল সিএনজি-র, একধাক্কায় ২ টাকা মহার্ঘ

এবার দাম বাড়ল সিএনজি-র, একধাক্কায় ২ টাকা মহার্ঘ

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): পেট্রোল ও ডিজেলের পর এবার দাম বাড়ল সিএনজি-র। দিল্লির পাশাপাশি মুম্বই-সহ দেশের অন্যান্য শহরে কমপ্রেস্ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে মঙ্গলবার। প্রতি কেজি ২ টাকা করে মহার্ঘ হয়েছে সিএনজি। এই গ্যাস অটোর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও

দিল্লিতে মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার সিএনজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৩ টাকা ০৯ পয়সায়। মুম্বইয়ে এক কেজি সিএনজি-র দাম বেড়ে ৮৪ টাকা হয়েছে। সিএনজি-র দামও ১৫ মে-র পর থেকে এই নিয়ে পর পর চতুর্থবার বার বাড়ল। এর আগে গত ২৩ মে বেড়েছিল সিএনজি-র দাম।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য