স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে : রাজ্যে জাঁকিয়ে বসেছে প্রতারক চক্র। প্রতারণার খপ্পরে পড়ল নলছড়ের এক বেকার যুবক। অভিযোগ কোচবিহারের তঞ্জুর আলী নামে এক প্রতারক বিষ্ণনাথ ভৌমিককে চাকুরি দেবে বলে ৫ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত জানুয়ারি মাসে সামাজিক মাধ্যমে বিষ্ণু দেখতে পায় এফসিআই মন্ত্রকে লোক নিয়োগ করা হবে। চাকুরির জন্য ইচ্ছুক কেউ থাকলে পোস্টে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করার জন্য।
যথারীতি বিষ্ণু যোগাযোগ করে এই প্রতারকের সঙ্গে। তারপর তার কাছ থেকে বিভিন্ন কাগজপত্র নিয়ে সাড়ে চার লক্ষ টাকা নেয় প্রতারক। পরবর্তী সময়ে একটি ভুয়া অফার তার হাতে ধরিয়ে দেয়। তারপর বলে নির্বাচনের কারণে নাকি এখন চাকরিতে যোগ দিতে পারবে না বিষ্ণু। নির্বাচন শেষ হওয়ার পর আবারও প্রতারকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে জানিয়ে দেয় দপ্তরের আধিকারিক দিলীপ সাহা উপস্থিত নেই। পরবর্তী সময় শিলিগুড়ির একটি ঠিকানা দিয়ে বলে সেই ঠিকানায় যোগাযোগ করে চাকরিতে যোগ দেওয়ার জন্য। তারপর বিষ্ণুর কাছ থেকে আরো এক লক্ষ ৪০ হাজার টাকা নেয় প্রতারক। বিষ্ণুর সন্দেহ হওয়া যোগাযোগ করে দপ্তরের সঙ্গে।
তখন জানতে পারে এটা সম্পূর্ণ প্রতারণা। তারপর মেলাঘর থানায় একটি জিডি এন্ট্রি করে এনসিসি থানায় বাংলা জয় করেন। তারপর শুক্রবার অভিযুক্ত তঞ্জুর আলীকে বটতলা থেকে জালে তুলেছে পুলিশ। শনিবার অভিযুক্তের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে এনসিসি থানার পুলিশ। সংবাদ মাধ্যমের ক্যামেরার অভিযুক্তের কঠোর সাথে দাবি করলেন প্রতারণার শিকার হওয়া যুবক। পাশাপাশি টাকা ফিরে পেতে দাবি করেন।

