বাড়িবিশ্ব সংবাদচিন আফ্রিকার দেশগুলির জন্য শূন্য-শুল্ক নীতি বজায় রাখবে: চিনের রাষ্ট্রদূত জু ফেইহং

চিন আফ্রিকার দেশগুলির জন্য শূন্য-শুল্ক নীতি বজায় রাখবে: চিনের রাষ্ট্রদূত জু ফেইহং

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : আফ্রিকার দেশগুলির জন্য ‘জিরো-ট্যারিফ’ বা শূন্য-শুল্ক নীতি চালু রাখার কথা ঘোষণা করলেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং। শনিবার সমাজমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, #sss আফ্রিকান দেশের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের সকলকে স্বেচ্ছায় শুল্কমুক্ত সুবিধা প্রদানকারী প্রথম বৃহৎ অর্থনীতি হল চিন।

রাষ্ট্রদূত বলেন, এই জিরো-ট্যারিফ নীতি চিন-আফ্রিকা সম্পর্কের বৃহত্তর সহযোগিতামূলক কাঠামোর অংশ। তাঁর মতে, চিন ও আফ্রিকার সম্পর্ক গড়ে উঠেছে আন্তরিকতা, বাস্তব ফলাফল, বন্ধুত্ব, সদিচ্ছা, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং যৌথ উন্নয়নের ভিত্তিতে।

তিনি আরও জানান, আফ্রিকার দেশগুলির সঙ্গে যৌথ উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর অব্যাহত রাখবে চিন। পাশাপাশি দীর্ঘমেয়াদি, স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থাও গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য