বাড়িরাজ্যবিজেপি থেকে বহিষ্কার প্রাক্তন প্রধান

বিজেপি থেকে বহিষ্কার প্রাক্তন প্রধান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে :দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং দল বিরোধী কার্যকলাপ করার অপরাধে সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা বিশ্বজিৎ দেবনাথকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার পাবিয়াছড়া বিধানসভার সোনাইমুড়ি শক্তি কেন্দ্র কার্যালয় থেকে এই ঘোষণা দিলেন বিজেপির পাবিয়াছড়া মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ সিনহা।

জানা যায়, কিছুদিন পূর্বে সুনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বে পঞ্চায়েতের সাতজন সদস্য অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন, আর তারপর বিজেপি দল থেকে বিশ্বজিৎ দেবনাথকে বহিষ্কার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য