বাড়িরাজ্যইয়াবা ট্যাবলেট সহ আটক গাড়ি চালক

ইয়াবা ট্যাবলেট সহ আটক গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে :          শুক্রবার রাত প্রায় বারোটা নাগাদ কমলপুর থানাধীন ২০৮ নং জাতীয় সড়কের দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে কুমাঘাটের দিক থেকে একটি টিআর ০৫এফ ০৪৭৩ মারুতি গাড়ি আসতেই পুলিশের সন্দেহ হয়।

পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তাতে বের হয়ে আসে ইয়াবা ট্যাবলেট। খবর পেয়ে এস ডি পি ও সমুদ্র দেববর্মা সহ অন্যান্য আধিকারিক ছুটে যায়। সেখানে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যার কালো বাজারি মূল্য এক কোটি ২৫ লক্ষ টাকা। গাড়ি চলককেও আটক করা হয় বলে জানায় এস ডি পি ও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য