বাড়িরাজ্যনয়জন অনিয়মিত কর্মীকে সংবর্ধনা প্রদান

নয়জন অনিয়মিত কর্মীকে সংবর্ধনা প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে :সুপ্রিমকোর্টে মামলা করে জয়ী হওয়া নয়জন অনিয়মিত কর্মীকে সংবর্ধনা প্রদান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা অনামিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সংগঠনের সম্পাদক রতন দেবনাথ সহ অন্যান্যরা।

এক সাক্ষাৎকারে ত্রিপুরা অনামিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ৯ জন অনিয়মিত কর্মী নিয়মিতকরনের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই করেছে। তার মধ্যে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তারা সুপ্রিমকোর্ট পর্যন্ত যায়। শেষ পর্যন্ত তারা সুপ্রিমকোর্ট তারা জয়ী হয়। সুপ্রিমকোর্ট তাদের পক্ষে রায়দান করে। এবং তাদেরকে নিয়মিতকরনের নির্দেশ দেয় সরকারকে। এই অনিয়মিত কর্মীরা বাকি অনিয়মিত কর্মীদের পথ প্রদর্শক হয়ে থাকবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য