বাড়িরাজ্যত্রিপুরা থেকে কমলাপতি স্পেশাল ট্রেন নিয়মিত চলবে

ত্রিপুরা থেকে কমলাপতি স্পেশাল ট্রেন নিয়মিত চলবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে :আগরতলা-রানী কমলাপতি স্পেশাল ট্রেন নিয়মিত চলাচল করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে অনুমোদন চেয়েছিলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব।

সে অনুমোদনে সাড়া দিয়ে সীলমোহর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। কেন্দ্রীয় রেল মন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানান সাংসদ বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, ত্রিপুরা থেকে যত দিন গড়াচ্ছে রেল যাত্রীর সংখ্যা বাড়ছে। গত কয়েক বছরে ত্রিপুরায় একাধিক দূরপাল্লার ট্রেন পরিষেবার সুযোগ করে দিয়েছে দিল্লি। রাজ্যের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাংসদদের দাবি মেনে এই পরিষেবা অগ্রগতির দিকে ছুটছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য