বাড়িরাজ্যরাবার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে শাসক দলের দুষ্কৃতিকারীরা

রাবার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে শাসক দলের দুষ্কৃতিকারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : বিরোধী দল করার অপরাধে পরপর তিনবার রাবার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে শাসক দলের দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। ঘটনার পর মধুপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত কোন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে নি পুলিশ। বুধবার ক্ষোভ প্রকাশ করলেন মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকার সিপিআইএম নেতা দেবপ্রসাদ চৌধুরী ওরফে দেবল।

তিনি অভিযোগ করেন অনেক কষ্ট করে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজস্ব জোত জমিতে রাবার বাগান করেছেন। কিন্তু গত তিন বছর যাবত প্রথম বছর ভেঙ্গে তছনছ করে দেয়, তা মামলা করা হয় মধুপুর থানায়। দ্বিতীয় বছরেও ভেঙ্গে তছনছ করে দেই মামলা করা হয় মধুপুর থানায়।আর এ বছর সবচেয়ে বেশি রাবার গাছ ভেঙ্গে কেটে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। তিনি বলেন পুরাতল রাজনগর এলাকার কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা এ ঘটনা সংঘটিত করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যদি ইতিমধ্যে মধুপুর থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন জেলা পুলিশ সুপার কিংবা রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হবেন। পরপর তিন বছর রাবার বাগান ধ্বংস করে দেওয়ার পেছনে কি ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখার আবেদন রাখেন প্রশাসনের নিকট।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য