বাড়িরাজ্যবৃষ্টির জলে জাতীয় সড়কের অবস্থা বেহাল

বৃষ্টির জলে জাতীয় সড়কের অবস্থা বেহাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :বৃষ্টির জলে জাতীয় সড়কের অবস্থা বেহাল চম্পকনগর এলাকায়। আসাম-আগরতলা জাতীয় সড়কের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে দীর্ঘ দিন যাবত। যার কারণে ব্যাপক হয়রানির শিকার যাত্রীরা। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কয়েক দফা হালকা বৃষ্টির কারণে আসাম- আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর এলাকায় জল জমে ব্যাহত যান চলাচল। চরম হয়রানির শিকার স্থানীয় জনগণ।

 কিন্তু নির্মাণ সংস্থা বা দপ্তরের এই সকল সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। এক উচ্ছেদ হওয়া ব্যবসায়ী জানান, গত এক বছর ধরে কাজ চলছে। তাদের যখন উচ্ছেদ করা হয়েছিল তখন বলা হয়েছিল সঠিকভাবে তাদের জমির মিটিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে সঠিকভাবে তাদের জমির মূল্য মিটিয়ে দেওয়া হয়নি। অথচ এলাকায় বাণিজ্যিকভাবে জমির মূল্য প্রতিকানি ১৮ কোটি টাকা। কিন্তু তারপরেও এ রাস্তার কাজ সঠিক সময় মত সম্পূর্ণ করা হচ্ছে না।

 বহুবার মহকুমা শাসককে জানানোর পরেও কাজের অগ্রগতি নিয়ে ঢিলেমি করছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। অপরদিকে এক গাড়ি চালক জানান দীর্ঘ ২ ঘন্টা ধরে যানজটে ফেসে আছেন তিনি।  তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। রাস্তাটির অবস্থা এতটাই পিচ্ছিল এবং কাদাময় যে কোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বর্ষার মরশুমের আগে রাস্তাটি সম্পন্ন করার দাবি থাকলে কর্ণপাত করে নি প্রশাসন। এতে করে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য