স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :হাসপাতালে রোগী না দেখে চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠলো শান্তির বাজার জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার সকাল বেলা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা শান্তির বাজার জেলা হাসপাতালে মেডিসিন চিকিৎসক সাগর সম্রাট দেববর্মাকে দেখানোর জন্য জেলা হাসপাতালে যায়। দীর্ঘসময় লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করে রোগি ও রোগির আত্মীয় পরিজনরা দেখতে পান হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নেই।
সকলের অভিযোগ সাগর সম্রাট দেববর্মা রোগি না দেখে প্রতিনিয়ত অর্থ উপার্জনের জন্য প্রাইভেট চেম্বারে চলে যায়। দিনের মধ্যে বেশিরভাগ সময় তিনি প্রাইভেট চেম্বার করেথাকেন বলে অভিযোগ উঠে আসছে। সাগর সম্রাটের বিরুদ্ধে বিগতদিনেও নানান অভিযোগ উঠে আসছিলো। হাসপাতালে রোগী চিকিৎসার জন্য গেলে তিনি তাঁর চেম্বার যাওয়ার জন্য রোগীদের পরামর্শ দেন বলে অভিযোগ।
এতে করে গরীব অংশের লোকজনেরা ৩০০ টাকা ভিজিট দিয়ে বাধ্যহ য়ে চেম্বার গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে। এখন সকলে চাইছে লোকজনদের সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদানে স্বাস্থ্য দপ্তর যেন সঠিক পদক্ষেপ গ্রহন করে। শান্তির বাজার জেলা হাসপাতালের মেডিসিন বিশেষঞ্জ চিকিৎসক সাগর সম্রাট দেববর্মার এই ধরনের কার্যকলাপে দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে সেইদিকে তাকিয়ে আছে লোকজনেরা।

