বাড়িরাজ্যরক্তদানে সকলকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

রক্তদানে সকলকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মে :আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রবিবার আগরতলা গভমেন্ট ডেন্টাল কলেজের অডিটোরিয়াম হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ দপ্তরের অধিকর্তা। শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনসংখ্যার এক শতাংশ রক্ত ব্লাড ব্যাংক গুলির মধ্যে মজুত রাখা প্রয়োজন। অর্থাৎ রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে ৪৫ হাজার ইউনিট রক্ত সবসময় মজুদ থাকতে হবে।

সুতরাং যারাই রক্তদান করে তাদের দেখে অন্যদের অনুপ্রাণিত হতে হবে। কারণ রক্তের বিকল্প নেই। সকলকে বুঝতে হবে রক্তের অভাবে যেন কারোর মৃত্যু না হয়। তার জন্য এই রক্তদান অত্যন্ত প্রয়োজন। ২০২৫-২৬ সালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে ৪৪ হাজার ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। মুখ্যমন্ত্রী সকলকে সজাগ করার উদ্দেশ্যে বলেন, রক্তের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যখন রোগীর অস্ত্র পচার হয় কিংবা দুর্ঘটনাগ্রস্ত রোগীর। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। তবে জোগানের সঙ্গে যেন সমতা বজায় থাকে সেদিকেও নজর রাখতে হবে।

 রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষের সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, একটি হাসপাতালের মধ্যে প্রথম সারির ভূমিকা পালন করেন নার্স। একজন রোগীকে নিয়ে আসা হলে সে রোগীকে আগে দেখেন এই নার্সরা। তারা যদি সংযত হয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে তাহলেই কোন সমস্যা হয় না। সুতরাং নার্সদের মাধ্যমে হাসপাতালের সুনাম হয় বলে জানান মুখ্যমন্ত্রী। শিবিরের উদ্বোধন করে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। রক্তদাতা দের উৎসাহিত করেন তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য