Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য মহারাজা মৃত্যুবার্ষিকী স্মরণ করলো মথা

মহারাজা মৃত্যুবার্ষিকী স্মরণ করলো মথা

মহারাজা মৃত্যুবার্ষিকী স্মরণ করলো মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মে :আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আজ মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের ১৭ই মে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি ১৯২৩ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের রাজা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ত্রিপুরার আধুনিকীকরণ, শিক্ষাব্যবস্থার প্রসার এবং জনজাতিদের জমির অধিকার সংরক্ষণের জন্য তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাই তাঁর মৃত্যু দিবসটি রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বিশেষ করে আগরতলার বটতলা স্থিত তাঁর রাজকীয় শ্মশানঘাটে শ্রদ্ধা নিবেদন করেন এইডিসির সিইএম রুনিয়াল দেববর্মা, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা,এমডিসি রাজেশ্বর দেববর্মা সহ তিপরা মথার অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha