বাড়িরাজ্যঅসহায় পরিবারের পাশে দাঁড়ালো বৈদিক ব্রাহ্মণ সমাজ

অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বৈদিক ব্রাহ্মণ সমাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : খবর প্রকাশের পর চড়িলাম গৌতম কলোনি এলাকার স্বামী হারা শোভা পালের পাশে দাঁড়ালো বৈদিক ব্রাহ্মণ সমাজ। তারা মঙ্গলবার সকালে শোভা পালের বাড়িতে গিয়ে তার স্বামী স্বপন পালের শ্রাদ্ধের জন্য ১১ হাজার টাকা তুলে দেন। বৈদিক ব্রাহ্মণ সমাজের সম্পাদক উত্তম চক্রবর্তী জানান গত মঙ্গলবার শোভা পালের স্বামী মারা যাওয়ার পর পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

 আর্থিক অভাব অনটনে পরিবারটি আগে থেকেই নিঃস্ব। এরমধ্যে গৃহকর্তার মৃত্যু। মৃতদেহ সৎকার করার মত আর্থিক ক্ষমতা ছিল না পরিবারের। গ্রামবাসী সহযোগিতায় সৎকার করতে পারলেও এখন শ্রাদ্ধানুষ্ঠান করার মত অর্থ নেই। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে বৈদিক ব্রাহ্মণ সমাজের। তারপরেই পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছে বৈদিক ব্রাহ্মণ সমাজ। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কনকভূষণ চক্রবর্তী এবং সহ-সম্পাদক সুধাংশু ভট্টাচার্য। সকলে আহ্বান জানান অসহায় পরিবারকে পাশে যেন দাঁড়ায় রাজ্যবাসী এবং সরকার। পাশাপাশি শোভা পালের ছেলের পড়াশোনার দায়িত্ব যেন বহন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য