বাড়িরাজ্য৯ দফা দাবিতে ফের অধিকর্তার সকাশে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা

৯ দফা দাবিতে ফের অধিকর্তার সকাশে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের চাকরিতে সরকারি স্বীকৃতি প্রদান করে নিয়মিত করণ করা, উচ্চ আদালতের রায় অনুযায়ী গ্র্যাচুয়িটি প্রদান করা, মহার্ঘ ভাতা প্রদান করা সহ একাধিক দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারক লিপি তুলে দেন।

এ বিষয়ে সংগঠনের নেতৃত্ব দেওয়া আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ভয় ভীতি এবং বাধার উপেক্ষা করে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সড়ক হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। তাদের মূলত ৯ দফা দাবি গুলির মধ্যে প্রধান দাবি হল নিয়মিতকরণ এবং নিয়মিতকরণ সাপেক্ষে সম কাজে সম বেতন প্রদান করা। এই ৯ দফা দাবিকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ইতিপূর্বেও একবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে। কিন্তু কোন কাজ না হওয়ায় এইদিন ফের একবার তারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দের মেজাজ দেখে বুঝা যাচ্ছে তারা রাস্তায় থাকবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করে বলেন, আশা করা যাচ্ছে দপ্তরের অধিকর্তা দাবিগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সমাধানের রাস্তা বের করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য