বাড়িরাজ্যএডিসিতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন, বয়কট করল বিরোধীদল বিজেপি

এডিসিতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন, বয়কট করল বিরোধীদল বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এডিসি-র সদর দপ্তর খুমুলুঙ স্থিত এডিসি-র কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করান এডিসি-র আইন সচিব শঙ্করী দাস। এইদিন তিপ্রা মথা দলের নির্বাচিত ২৪ জন সদস্য সদস্যা এক এক করে শপথ গ্রহণ করেন। এডিসি-র আইন সচিব শঙ্করী দাস এক এক করে তাদেরকে শপথ বাক্য পাঠ করান। তিপ্রা মথা দলের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ শেষে এডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমার ঘোষণা দেন এডিসি-র নবনির্বাচিত সদস্য সদস্যাদের প্রথম বৈঠকের জন্য রাজ্যপাল চেয়ারম্যান হিসাবে এমডিসি জগদীশ দেববর্মাকে দায়িত্ব দিয়েছেন।

 এইদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান শেষ ৫ বছরে তিনি অনেক গুলি বিষয় ওনার নজরে এসেছে। নতুন ত্রিপুরা, যুব ত্রিপুরার লক্ষ্যে বর্তমান এডিসি প্রশাসন কাজ করবে। তিনি নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার উপর গুরুত্ব দেন। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, খেলাধুলা এই সকল বিষয়কে অগ্রাধিকার দিয়ে এডিসি প্রশাসন কাজ করবে। এডিসি এলাকার উন্নয়ন না হলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এইদিন তিপ্রা মথা দলের নব নির্বাচিত ২৪ জন সদস্য সদস্যা শপথ গ্রহণ করলেও, পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপি দলের নির্বাচিত চার সদস্য এইদিন শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে। এইদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপ্রা মথা দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য