বাড়িরাজ্যপাগল, সন্ন্যাস বেশে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ ত্রাস রণবীরের

পাগল, সন্ন্যাস বেশে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ ত্রাস রণবীরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল :  পুর সভার নির্বাচনের আগে পাগল, সন্ন্যাস বেশে পুলিশের কাছে এসে আত্মসমর্পণের নাটক করল বিশালগড়ের রাষ্ট্রবাদী দলের ছত্রছায়ায় রাতারাতি গজিয়ে উঠা ত্রাস রণবীর দেবনাথ। সোমবার সকালে এই নাটক মঞ্চস্থ হলো বিশালগড় বাসীর সামনে। এদিন প্রথমে মিছিল করে, পরে আদালতের সামনে ধ্যান করতে বসে। গত ২১ মার্চ সংবাদ মাধ্যমে প্রথম খবর প্রকাশ হয় এক ঠিকেদারের বাড়িতে প্রবেশ করে তিন রাউন্ড গুলি করেছে রাষ্ট্রবাদী দলের ছত্রছায়ায় থাকা সমাজদ্রোহী। ঘটনা বিশালগড় নিচের বাজার এলাকায়। বাড়ির মহিলার কাছে কুখ্যাত সমাজদ্রোহী এবং ড্রাগস মাফিয়া রণবীর সেদিন ৫০ লক্ষ টাকা দাবি করেছিল!

 অপর ঘটনাটি ঘটে বিশালগড়েই। এক মহিলার অভিযোগ করেছিল, গত ১৬ মার্চ এক ঠিকেদারের বাড়ির ছাদ ঢালাইয়ের সময় তিন গাড়ি যুবক নিয়ে অভিযুক্ত রণবীর দেবনাথ গিয়ে উপস্থিত হয়। এবং ফাঁকা গুলি ছুড়ে বাড়ির মালিককে বলেন সন্ধ্যা ছয়টার মধ্যে যেন ১২ লক্ষাধিক টাকা দেওয়া হয়। নাহলে প্রানে বাঁচতে পারবে না গোটা পরিবার। শেষ পর্যন্ত ঠিকাদারের পরিবার ছাদ ঢালাইয়ের পর প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ২০ মার্চ বাড়িতে ফিরে আসার পর আবারো এসে বাড়ির সামনে গুলি ছুড়ে অভিযুক্ত রণবীর। তারপর ঠিকেদারের পরিবার প্রানের ভয়ে ৪ লক্ষাধিক টাকা দিতে বাধ্য হয় অভিযুক্ত রণবীরের গ্যাং -এর হাতে তুলে দিতে। তারপর অভিযুক্ত রণবীর তার সঙ্গী পরিমল সরকার নামে এক মাফিয়াকে পাঠায় ঠিকেদারের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। তখন চার লক্ষাধিক টাকা তুলে দেয়।

 কিন্তু ৪৮ ঘন্টা অতিক্রান্ত হতে পারেনি, রবিবার ঠিকেদারের মোবাইলে ভয়েস মেসেজ এবং ফোন করে দাবি করে আরও দশ লাখ টাকা দিতে হবে। নাহলে পরিবারটি বাঁচতে পারবে না। এ ধরনের হুমকি-ধমকি শুধুমাত্র প্রকাশ্যে বাড়িঘরেই সীমাবদ্ধ ছিল না। কুখ্যাত রণবীরের দুর্বৃত্তপনা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। অবশেষে সোমবার বিশালগড় আদালতের সামনে এসে সন্ন্যাস বেশে ধ্যানে বসে সে এবং তার সাঙ্গ-পাঙ্গ কিছু দুর্বৃত্ত। তখন ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। জয় শ্রী রাম স্লোগান তুলে রাস্তায় বসে ধ্যান করার নাটক করে। এবং সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল তার মা সহ পরিবারের লোকজন। ভিডিও ফুটেজে দেখা গেছে তারা এগিয়ে এসে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পুলিশ তাকে জামাই আদরে থানায় নিয়ে গেলেন। কিন্তু তার যন্ত্রণায় অতিষ্ঠ বিশালগড় বাসী। কিছুদিন আগে আটক হয়েছিল মন। মন বিশালগড়ের অন্যতম কুখ্যাত বলে দাবি বিশালগড় বাসীর। এখন প্রশ্ন, দীর্ঘ একমাস ধরে রণবীর কোথায় ছিল? এই গ্যাং ম্যানকে কে সেল্টার দিয়েছে? যদি রাজ্যে থেকে থাকে তাহলে কেন পুলিশ তাকে আটক করতে পারেনি? কিন্তু পরিষ্কার তাকে খুঁজতে রাজ্যের বাইরে পর্যন্ত গিয়েছিল! এখন সে বিশালগড় কিভাবে আত্মসমর্পণ করল? এর মানে রণবীর বিশালগড়ে ছিল। তাকে আবার সামনে আনতে সন্ন্যাস বেশে পুলিশের কাছে আত্মসমর্পণ করিয়ে দিল বিশালগড়ের হাই কমান্ড নেতা। সূত্রের খবর, মানসিক রোগী হিসেবে তাকে আদালতে তুলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এবং তার বিরুদ্ধে দুর্বল ধারা দিয়ে জামিনের জন্য চেষ্টা করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য