স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল : দুই মাস ধরে বেতন বন্ধ মাদ্রাসা শিক্ষকদের! পরিবার নিয়ে চরম বেকায়দায় শিক্ষকরা! বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের এই প্রকল্পের অধীন মাদ্রাসা শিক্ষকরা। কিন্তু বেতন বাড়ানো তো দূরের কথা, বরং গত দুই মাস ধরে সম্পূর্ণ বেতনই বন্ধ হয়ে গেছে তাঁদের। এর জেরে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার নিয়ে দিশেহারা অবস্থা কয়েক শতাধিক শিক্ষক পরিবারের।
১৯৯৬-১৯৯৭ সাল থেকে ধাপে ধাপে নাম পরিবর্তন হয় এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় ৩৩৬ জন শিক্ষক কর্মরত। অভিযোগ, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ রয়েছে। দুই মাস বেতন না পেয়ে ঘরভাড়া, রেশন, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধ সব বন্ধের মুখে। SPQEM শিক্ষক সমন্বয় কমিটির এক সদস্য বলেন, কেন্দ্রের টাকা আসেনি বলে রাজ্য বেতন আটকে রেখেছে। বারবার দপ্তরে গিয়েও কোনো সুরাহা মিলছে না। বেতন বৃদ্ধির দাবি করেছিলেন, কিন্তু এখন বেতনটাই বন্ধ। ঈদের আগে থেকে এই অবস্থা। পরিবার নিয়ে কীভাবে চলব। ৩০ এপ্রিল বিধানসভা অধিবেশনে আগে অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া এবং বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

