বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত যুবক

দুর্ঘটনায় আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত এক যুবক। ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ১ টা ৪৫ মিনিট নাগাদ শান্তির বাজার দমকল কর্মীদের নিকট খবর আসে  শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ এইচ ৫২১৩ নাম্বারের বাইক সহ এক যুবক রাস্তার পাশে পড়ে রয়েছে।

এই খবর পাওয়ার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার কর চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে জানা যায়, বৈশাখী মেলাথেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটে তা নিয়ে রয়ে গেছে প্রশ্নচিহ্ন। দুর্ঘটনায় আহত যুবক হলো বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা অনুপম সরকার।  দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য