আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট গণনা আজ শেষ হয়েছে। এডিসির ২৮টি আসনের মধ্যে তিপ্রা মথা দলের প্রার্থীরা ২৪টি আসনে জয়ী হয়েছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১-দামছড়া-জম্পুই (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের ভবরঞ্জন রিয়াং, ২-মাছমারা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মঞ্জু রাণী সরকার, ৩-দশদা-কাঞ্চনপুর আসনে জয়ী হয়েছেন বিজেপি দলের শৈলেন্দ্র নাথ, ৪-করমছড়া (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের রতিশ ত্রিপুরা, ৫-ছামনু (এস.টি.) আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী এসমেল জয় ত্রিপুরা, ৬-মনু-ছৈলেংটা আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের হলিউড চাকমা, ৭-ডেমছড়া-কচুছড়া (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের ধীরেন্দ্র দেববর্মা, ৮-গঙ্গানগর-গন্ডাছড়া (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের ক্ষত্রজয় রিয়াং।
৯-হালাহালি-আশারামবাড়ি (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের প্রসমিত দেববর্মা, ১০-কুলাই-চাম্পাহাওর (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের রাজেশ্বর দেববর্মা, ১১-মহারাণীপুর-তেলিয়ামুড়া (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের উৎপল দেববর্মা, ১২-রামচন্দ্রঘাট (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের জেমস দেববর্মা, ১৩-সিমনা-তমাকারি (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের রবীন্দ্র দেববর্মা।
এদিকে, ১৪-বোধজংনগর-ওয়াকিনগর (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের রুনেইল দেববর্মা, ১৫-জিরানীয়া (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের জগদীশ দেববর্মা, ১৬-মান্দাইনগর-পুলিনপুর (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপরা মথা দলের জিতেন্দ্র দেববর্মা, ১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের গীতা দেববর্মা, ১৮-টাকারজলা-জম্পুইজলা (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের সুরজ দেববর্মা, ১৯-আমতলি-গোলাঘাটি (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের বুদ্ধকুমার দেববর্মা, ২০-কিল্লা-বাগমা (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের পূর্ণচন্দ্র জমাতিয়া, ২১-মহারাণী-চেলাগাঙ (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের চন্দ্রকুমার জমাতিয়া, ২২-কাঁঠালিয়া-মির্জা-রাজাপুর (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের ডেভিড মুড়াসিং, ২৩-অম্পিনগর (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের কমল কলই, ২৪-রাইমাভ্যালি (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের ধনঞ্জয় ত্রিপুরা।
অন্যদিকে, ২৫-নতুনবাজার-মালবাসা (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের সুজয় উচই, ২৬-বীরচন্দ্রনগর-কলসী (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের কেনারাম রিয়াং, ২৭-পূর্ব মুহুরীপুর-ভুরাতলি (এস.টি.) আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা দলের দেবজিৎ ত্রিপুরা, ২৮-শিলাছড়ি-মনুবনকুল (এস.টি.) আসনে জয়ী হয়েছেন বিজেপি দলের কংজং মগ।

