নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হল হজ তীর্থযাত্রীদের প্রথম দল। চলতি বছরের হজের প্রথম ব্যাচের যাত্রীরা শনিবার সকালে নতুন দিল্লি থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। একজন হজ তীর্থযাত্রী বলেন, “আমি দিল্লির বাসিন্দা। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমার নেই।” ওপর একজন হজ তীর্থযাত্রী বলেন, “কেবল ভাগ্যবানরাই এই মুহূর্তটি উপভোগ করার সুযোগ পান। আমরা সবাই খুব আবেগাপ্লুত। আমি শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করব। আমাদের জন্য এত ভালো ব্যবস্থা করার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই।”
দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন, কাউসার জাহান বলেন, “শনিবার ৩৭১ জন হজযাত্রীকে নিয়ে ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইটটি যাত্রা শুরু করল। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমস্ত সুযোগ-সুবিধা ক্রমাগত বাড়ানো হচ্ছে এবং আমাদের সরকার তাদের যাত্রা যতটা সম্ভব মসৃণ, আনন্দদায়ক এবং সহজ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।”

