স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: কদমতলা থানার পুলিশের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক। জানা যায় বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ ও বিএসএফ ৯৭ নং বাহিনীর সি কোম্পানির জওয়ানরা কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি নতুনটিলা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারি চালাচ্ছিল।
সেই সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে এক ব্যক্তি সিমান্ত অতিক্রম করে রাজ্যে অনুপ্রবেশ করে। সাথে সাথে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম রাসেল আহমেদ। বয়স ২২ বছর। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার অন্তর্গত গোয়ালবাড়ি এলাকায়। পরে বিএসএফের পক্ষ থেকে ধৃত রাসেল আহমেদকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। কদমতলা থানার পুলিশ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে।

