Monday, August 10, 2026
বাড়ি রাজ্য গৃহকর্তা হাতে খুন ছেলে ও স্ত্রী

গৃহকর্তা হাতে খুন ছেলে ও স্ত্রী

গৃহকর্তা হাতে খুন ছেলে ও স্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : সাতসকালে ঘুমের মধ্যে গৃহকর্তার হাতে খুন ছেলে ও স্ত্রী। ঘটনা সোমবার সকালে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন চন্দ্রপুর বেলতলী এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, অভিযুক্ত পিতা অজিত দাস পেশায় একজন শিক্ষক ছিলেন। বয়স ৫২ বছর। দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিল। রবিবার রাতে তার স্ত্রী ও ছেলেকে কাঠের লাঠি দিয়ে ঘুমের মধ্যে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে, পরে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে অভিযুক্ত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পরিবার সূত্রে খবর পিতার হাতে খুন হওয়া ছেলের নাম দিগন্ত দাস। বয়স ১৮ বছর। সে ইকফাই কলেজে পড়াশোনা করে। অপরদিকে স্ত্রীর নাম রুপা দাস। বয়স ৪৫। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে পুলিশ তদন্ত নেমে একটি লাঠি উদ্ধার করেছে। লাঠিটির মধ্যে রক্তের ছাপ রয়েছে। পুলিশের ধারণা লাঠিটি দিয়েই খুন করেছে অভিযুক্ত। পরে তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাতসকালেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha