Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৩০ জন

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৩০ জন

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৩০ জন

আলওয়ার, ১৪ এপ্রিল (হি.স.): রাজস্থানের আলওয়ার জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাসায়নিক বোঝাই ট্রাকে ধাক্কা মারে।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, দুর্ঘটনাস্থলেই বাসের চালক, একটি শিশু ও এক মহিলা মারা যান। মঙ্গলবার রেনি থানার অন্তর্গত পিনানের কাছে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। স্টেশন হাউস অফিসার বানয় সিং বলেন, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের চালক, এক মহিলা ও এক শিশু ঘটনাস্থলেই মারা যান এবং ৩০ জনেরও বেশি যাত্রী আহত হন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইন্দোর থেকে দিল্লি যাচ্ছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha