Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার

পাটনা, ১৪ এপ্রিল (হি.স.): বিহারের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মঙ্গলবার পাটনার লোক ভবনে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইনের (অবসরপ্রাপ্ত) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি গত ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নেন।

বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি মঙ্গলবারই ছেড়ে দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেষ বারের মতো বৈঠক করেন তিনি। তার পর তিনি লোকভবনে গিয়ে বিহারের রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন।

নীতীশ ইস্তফা দেওয়ার পর তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এনডিএ সূত্রে আগেই জানা গিয়েছে যে, বিহারের শাসকজোটের বৃহত্তম শরিক বিজেপির তরফেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। পদ্মশিবিরের একাধিক বিধায়কের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha