স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : ১১ বছরের নাবালিকা ধর্ষণের শিকার বলে অভিযোগ। ঘটনা খোয়াই মহিলা থানাধীন এক এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
বর্তমানে পলাতক ১৫ বছরের নাবালক। পুলিশ জানায় তাকে দ্রুত জালে তোলা হবে। ঘটনার বিবরণে জানা যায় খেলা করার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। নাবালক এবং কিশোরী একই এলাকার বাসিন্দা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানার দৃষ্টিতে আনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

