স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : আবারো রাতের অন্ধকারে নিশি কুটুম্বের হানা। প্রায় লক্ষাধিক টাকা হাত সাফাই করলো চোরের দল। ঘটনা খোয়াই শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবিবার গভীর রাতে। স্কুলের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরের দল। এরপর দরজার তালা কেটে চোরের দল স্কুলের অফিস কক্ষের ১২ টি আলমারী ভেঙ্গে স্কুলের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র সহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।
কিন্তু এই সমস্ত বিভিন্ন স্কুলে চুরির ঘটনাগুলি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে একসময় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় গুলিতে কম্পিউটার ল্যাপটপ সহ মূল্যবান সেইরকম কোন সামগ্রী ছিল না। কিন্তু তখন সময়ে বিভিন্ন বিদ্যালয়গুলিতে নৈশকালীন পাহারার জন্য নাইটগার্ডের ব্যবস্থা ছিল। অথচ অন্যদিকে বর্তমানে বিভিন্ন বিদ্যালয়গুলিতে মূল্যবান বিভিন্ন সামগ্রী রয়েছে সেই জায়গাতে অধিকাংশ বিদ্যালয় নৈশকালীন পাহারার জন্য কোন নৈশ্য প্রহরী নেই। এই বিষয়টিকে কেন্দ্র করে শুভ বুদ্ধিসম্পন্ন জনগণ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন।

