বাড়িরাজ্যদুর্ঘটনায় হতাহত ৫

দুর্ঘটনায় হতাহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ এপ্রিল : কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। গুরুতর আহত আরও এক। জানা যায় রবিবার সন্ধ্যায় কুমারঘাট থানার অন্তর্গত পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা দুই ভাই পিঙ্কু মিশ্র ও সিঙ্কু মিশ্র একটি বাইকে করে যাচ্ছিল। সেই সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী বোলেরো গাড়ির সাথে তাদের বাইকের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর ভাবে আহত হয় বাইকে থাকা দুই ভাই। তাদেরকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর পিঙ্কু মিশ্রকে মৃত বলে ঘোষণা করে দেন। গুরুতর ভাবে আহত অপর ভাই সিঙ্কু মিশ্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস হাসপাতালে ছুটে যান। তিনি দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। বিধায়ক ভগবান চন্দ্র দাস পিঙ্কু মিশ্রর অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করেন। এবং তার আত্মার সদগতি কামনা করেন। একই সাথে আহত সিঙ্কু মিশ্রর দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে আসাম-আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাটে ভয়াবহ যান দুর্ঘটনা। একটি কাঠের লগ বোঝাই গাড়ির সাথে সংঘর্ষ ঘটে দুইটি বাইকের। এতে দুই বাইকে থাকা চার জন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত চারজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। আহত অপর জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত এক যুবক জানায় কাঠের লগ বোঝাই গাড়িটি আচমকা রাস্তার বিপরীত পাশে চলে আসে। যার কারনে এই দুর্ঘটনা ঘটেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য