বাড়িবিশ্ব সংবাদমার্কিন যুদ্ধবিমান ও ইজরায়েলের ড্রোন মাটিতে আছড়ে পড়ার দাবি ইরানের, উত্তেজনা তীব্র...

মার্কিন যুদ্ধবিমান ও ইজরায়েলের ড্রোন মাটিতে আছড়ে পড়ার দাবি ইরানের, উত্তেজনা তীব্র পশ্চিম এশিয়ায়

তেহরান, ৪ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে বড়সড় দাবি করল ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, একদিনেই একটি মার্কিন যুদ্ধবিমান এবং ইজরায়েলের একাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মাটিতে আছড়ে পড়েছে।

আইআরজিসি-র তরফে বলা হয়েছে, শুক্রবারকে মার্কিন ও ইজরায়েলি বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত হয়েছে। ইরানের আকাশসীমায় চালানো ব্যাপক রাতভর হামলার সময় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং একাধিক আকাশযান ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে বলে দাবি।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর দাবি, খোমেইন ও জানজান অঞ্চলের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ ড্রোন এবং বুশেহরে একটি হারমিস ড্রোন গুলি করে নামানো হয়, যা পরে মাটিতে আছড়ে পড়ে। একইসঙ্গে মধ্য ইরানের আকাশে একটি অত্যাধুনিক যুদ্ধবিমানও মাটিতে ভেঙে পড়ে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আরও উন্নত ও কার্যকর হয়েছে। ফলে শত্রুপক্ষের বিমান বা ড্রোনের জন্য ইরানের আকাশ ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে পাল্টা আক্রমণ চালানোর দাবি করছে ইরান।

এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ছে এবং সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য