Thursday, August 6, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ফিলিপিন্সে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৭, এখনও চলছে উদ্ধার কাজ

ফিলিপিন্সে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৭, এখনও চলছে উদ্ধার কাজ

ফিলিপিন্সে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৭, এখনও চলছে উদ্ধার কাজ

ম্যানিলা, ৯ জুন (হি.স.): ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় শহর জেনারেল সান্তোস-এ ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি বাণিজ্যিক ভবনের ধ্বংসস্তূপে মঙ্গলবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আরও দু’জন এখনও আটকে পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮ মাত্রা। ভূকম্পনের অভিঘাতে ফিলিপিন্সে বিভিন্ন জায়গায় বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha