বাড়িরাজ্যআজ গুড ফ্রাইডে

আজ গুড ফ্রাইডে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : শুক্রবার গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ সারা দেশের সঙ্গে রাজ্যেও গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করে। এদিন বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা।আগরতলার সুপারি বাগান স্থিত সিটি ব্যাপটিস্ট চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা, বহু খ্রিস্টান ধর্মাবলম্বী উপস্থিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন।

খ্রিস্টান ধর্মমতে, যীশুর  ক্রুশবিদ্ধ হওয়া ও মৃত্যুর স্মরণে গুড ফ্রাইডে পালিত হয়। বিশ্বাস করা হয়, মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যদিও দিনটি শোক ও আত্মত্যাগের স্মৃতিবহ, তবুও একে “গুড” বা শুভ বলা হয়। কারণ খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, এই দিনটি মানবজাতির প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা ও উদ্ধারের প্রতীক। যীশু খ্রিস্টের আত্মত্যাগ পাপ ও মৃত্যুর উপর বিজয়ের সূচনা করেছিল বলেই মনে করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য